দর সংশোধনের একদিন পর সূচকে ফিরল ঊর্ধ্বমুখী ধারা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | 2 বার পঠিত | প্রিন্ট

দর সংশোধনের একদিন পর সূচকে ফিরল ঊর্ধ্বমুখী ধারা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গতকাল স্বাভাবিক দর সংশোধন দেখা গিয়েছিল। তার ঠিক একদিন পর আজ বাজার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরে এসেছে। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে, ফলে লেনদেনের পরিমাণ আবারও হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, যা বিনিয়োগকারীদের সতর্ক লেনদেনের প্রবণতা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, আজকের বাজারের চিত্র বিনিয়োগকারীদের মধ্যে আরও আস্থা তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। চলতি সপ্তাহের এই ধারা আগামী দিনগুলোতেও বজায় থাকলে বাজার আরও চাঙ্গা হবে। সাম্প্রতিক সময়ে লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করা কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরাও ভালো পরিমাণে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ার কিনছেন, যাতে লভ্যাংশের মাধ্যমে লোকসান কাটিয়ে কিছুটা মুনাফা করা যায়। অন্যদিকে অনেকেই হাতে থাকা শেয়ার বিক্রি না করে ক্রয় করছেন। একই সঙ্গে তারা সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছেন। তবে এই মুহূর্তে বাজার মনিটরিং জোরদার করা হলে বাজার আরও বেশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাজার মনিটরিংয়ে নিয়ন্ত্রক সংস্থাকেও কার্যকর ভূমিকা পালন করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

Responsive Ad Banner

এদিকে, আজ (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫.৭৭ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩.৪৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ১৭৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯২০ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৫৫ কোটি ২৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ২০.৮১ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:১৪ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com