নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন লাইন-২-এর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে উৎপাদন লাইনটির কার্যক্রম চালু করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেগেছ
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে টাইলস প্ল্যান্টের চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-২-এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। ওই সময় থেকে উৎপাদন লাইনটির কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তী সময়ে ১৯ নভেম্বর থেকে লাইন-২-এর কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
এদিকে, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে দেওয়া আরেক চিঠিতে কোম্পানিটি জানিয়েছিল, গ্যাসের চাপ কম থাকায় ১৪ অক্টোবর থেকে টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমানে তাদের টাইলস প্ল্যান্টের চারটি উৎপাদন লাইনের মধ্যে তিনটি—লাইন-১, লাইন-২ ও লাইন-৪ চালু রয়েছে। পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরুর বিষয়টি জানানো হবে।
Posted ৭:১৫ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.