৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার শেয়ার বিক্রির সিদ্ধান্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩টি সাধারণ শেয়ার চারজন প্রস্তাবিত ক্রেতার কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, আলোচনার মাধ্যমে নির্ধারিত দামে এসব শেয়ার হস্তান্তর করা হবে।

Responsive Ad Banner

শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে (অফ-মার্কেট) ম্যাচড ট্রানজেকশন হিসেবে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। পাশাপাশি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিধিমালা অনুসরণ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকরা প্রস্তাবিত চার ক্রেতা ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ এবং আব্রার সৈয়দ আহমেদের সঙ্গে উল্লিখিত শেয়ার হস্তান্তরের জন্য শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি (এসএসপিএ) সম্পাদন করবেন।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদিত এ শেয়ার হস্তান্তর কার্যক্রম বিএসইসির আনুষ্ঠানিক অনুমোদন এবং সিডিবিএলের বিধিবিধান মেনে সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ এএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

sharebazar24 |

আরও
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com