ব্রেকিং >>
ব্রেকিং >>

আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট

আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩৯ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১ টাকা ৩৮ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ২২ টাকা ৭২ পয়সা ছিল। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ঋণাত্মক ২১ টাকা ২১ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:০৪ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com