ব্রেকিং >>
ব্রেকিং >>

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত (রিস্টেটেড) সমন্বিত ইপিএস ছিল ৯৬ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত সমন্বিত এনওসিএফপিএস ছিল ১০ টাকা ৯৬ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পুনঃউপস্থাপিত ভিত্তিতে এ মূল্য ছিল ২৬ টাকা ১৫ পয়সা।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং আলোচ্য সময়ে শেয়ারের বিপরীতে রাখা প্রভিশনের একটি অংশ পুনরুদ্ধার (রিকভারি) হওয়ায় আগের বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

অন্যদিকে, ট্রেডিংয়ের উদ্দেশ্যে সরকারি সিকিউরিটিজ ক্রয়, অফিস ভাড়ার জন্য অগ্রিম পরিশোধ এবং আলোচ্য সময়ে ঋণ বিতরণ বৃদ্ধির কারণে আগের বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

Facebook Comments Box

Posted ১১:৫৪ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com