সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | 168 বার পঠিত | প্রিন্ট

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা
Responsive Ad Banner

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারের দুই ব্রোকারেজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজ দুটি হলো- শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার (০৯ এপ্রিল) বিএসইসির জানানো হয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় কোম্পানিগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Responsive Ad Banner

শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বর্তমানে সিসিএ (CCA)-তে কোন ঘাটতি না থাকলেও পূর্বে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com