বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ অক্টোবর ২০২২ | 404 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ ১০ কোম্পানি
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বিডিকম অনলাইনের। যে কারণে বিদায়ী সপ্তাহে (১৬-২০ অক্টোবর) কোম্পানিটি সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এখানে দেখুন : ডিএসইতে থেকে প্রাপ্ত সাপ্তাহিক প্রতিবেদন

Responsive Ad Banner

জ‍ানা যায়, সপ্তাহের শুরুতে বিডিকম অনলাইনের উদ্বোধনী দর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২১ টাকা ২০ পয়সা বা ৩০.৪৬ শতাংশ। এর মাধ্যমে বিডিকম অনলাইন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- পেনিনসুলা হোটেলের ২৩.৯৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২১.৬১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৯.১১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৮.০২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৭.৮৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৭.০৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬.৮৭ শতাংশ, ইউনিক হোটেলের ১৫.১৪ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার ১৪.৫৮ শতাংশ দর কমেছে।

আগের সপ্তাহে (১০- ১৩ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯ টাকায় ২০ পয়সায় । সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৮৬ কোটি ১০ লাখ ৯ হাজার টাকার।

সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার দর ১০.৫৩ শতাংশ কমে দাঁয়িছে ৩৪০ টাকা ৭০ পয়সায়।

আরও পড়ুন : সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানি

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com