শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১৯ খাতের বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুন ২০২৪ | 305 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১৯ খাতের বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতে । এর ফলে এই ১৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে ২.৪০ শতাংশ দর কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে প্রকৌশল খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১২.৯০ শতাংশ। ৮.৫০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত। একই সময়ে ৮.২০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে টেলিকমিউনিকেশন খাত।

Responsive Ad Banner

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৬ খাতের মধ্যে- আর্থিক খাতে ৭.২০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৬.২০ শতাংশ, পেপার প্রসেসিং খাতে ৫.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৪.৫০ শতাংশ, সিরামিকস খাতে ৪.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.২০ শতাংশ, পাট খাতে ৩.৮০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.১০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৮০ শতাংশ, বস্ত্র খাতে ১.৩০ শতাংশ, চামড়া খাতে ১.০০ শতাংশ, বিবিধ খাতে ০.২০ শতাংশ, বিদ্যুৎ ও জ¦ালানি খাতে ০.০৩ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০৩ শতাংশ এবং ব্যাংক খাতে ০.০১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com