রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মে ২০২৪ | 316 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল- ০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে । এর ফলে মুনাফায় রয়েছে এই ১৭ খাতের বিনিয়োগকারীরা। একই সময়ে প্রকৌশল খাতে ০.৪০ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৪০ শতাংশ দর কমেছে। এর ফলে লোকসানে রয়েছে এই ২ খাতের বিনিয়োগকারীরা। এছাড়া, শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ও ভ্রমণ ও অবকাশ খাতে। এই ২ খাতে ৬.৯০ শতাংশ করে দর বেড়েছে। ৪.০০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। একই সময়ে ৩.০০ শতাংশ দও বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে চামড়া খাত।

Responsive Ad Banner

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- পাট খাতে ২.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৭০ শতাংশ, ব্যাংক খাতে ১.৬০ শতাংশ, সিরামিক খাতে ১.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৩০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০০ শতাংশ, আর্থিক খাতে ০.৯০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৮০ শতাংশ, বিবিধ খাতে ০.৭০ শতাংশ, প্রকাশনা খাতে ০.৬০ শতাংশ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ০.৪০ শতাংশ দও বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১১ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com