সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | 257 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ 
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৭-৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং ফুডের। এর মাধ্যমে কোম্পানিটিৃৃৃ সাপ্তাহির্ক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

Responsive Ad Banner

 

সপ্তাহের শুরুতে ফু-ওয়াং ফুডের উদ্বোধনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪০ টাকা ৬০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ২২.৬৬ শতাংশ।

 

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডেফোডিল কম্পিউটার্সের ২০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১৫.৩৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৪.৯৯ শতাংশ, খান ব্রাদার্সের ১৪.১১ শতাংশ, ইমারেন্ড ওয়েলের ৯.৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৯৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮.৫৭ শতাংশ, সোনালী পেপারের ৭.৮৯ শতাংশ এবং অ্যাপেক্স ট্যানারির ৭.৩৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১২ পিএম | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com