ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ জুন ২০২৩ | 227 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮- ২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদার্স ওভেন ব্যাগ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে খান ব্রাদার্সের উদ্বোধনী দর ছিল ১৫ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৩০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক অক্সেসরিজের দর বেড়েছে ২২.২২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৫.১৮ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ১৪.৬৬ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৩.২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১২.৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১২.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ১১.৯৯ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১১.৭৪ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১১.১১ শতাংশ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৩৫ পিএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com