বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | 191 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.৬১ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২১৪ টাকা ৪০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫৯ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ২৩.৫৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা।

২০.০০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৮.০৬ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ১৭.১৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ, এমবি ফার্মার ১৪.৯১ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৪.১৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪.০৫ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের ১৩.৬১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com