সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ জুলাই ২০২২ | 388 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২-১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে গোল্ডেন সনের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২০ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ১৪.৯৪ শতাংশ। এর মাধ্যমে গোল্ডেন সনের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের ১৪.১৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৩.৬৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ১১.৯০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১১.১১ শতাংশ, ফাইন ফুডসের ১১.০১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৮.০৬ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৬.৮৫ শতাংশ, তিতাস গ্যাসের ৬.৬২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৬.৫৫ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৭ পিএম | শনিবার, ১৬ জুলাই ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com