বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারে কারসাজি দায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | 202 বার পঠিত | প্রিন্ট

শেয়ারে কারসাজি দায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার মধ্যে রয়েছে চার বিনিয়োগকারী, দুই কোম্পানি এবং দুই ফান্ডকে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৫ তম কমিশন সভায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Responsive Ad Banner

শেয়ার কারসাজির দায়ে যেসব ব্যক্তি বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে তারা হলেন- বিকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এবাদুল করিম, তাদের কন্যা বিকন ফার্মাসিউটিক্যালসের পরিচালক রিসানা করিম ও সোহেল আলম।

জরিমানার কবলে পড়া কোম্পানি দুটি হলো- বিকন ফার্মাসিটিক্যালস লিমটেড ও বিকন মেডিকেয়ার লিমিটেড। এছাড়া বিকন ফার্মার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ও বীকন ফার্মার এমপ্লয়ি গ্রাচুইটি ফান্ডকে (ইজিএফ) জরিমানা করা হয়েছে।

কারসাজির দায়ে ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে রিসানা করিমকে ৬ কোটি টাকা, মো. সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ টাকা, নূরুন নাহার করিমকে ১০ লাখ টাকা, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা এবং এখলাসুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ইপিএফকে ১ কোটি ৪৫ লাখ টাকা, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ইজিএফকে ১ কোটি টাকা, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডকে ১ লাখ টাকা, বিকন মেডিকেয়ার লিমিটেডকে ৫ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

 

Facebook Comments Box

Posted ৯:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com