ব্রেকিং >>
ব্রেকিং >>

লাফার্জহোলসিমের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | 355 বার পঠিত | প্রিন্ট

লাফার্জহোলসিমের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী হিসেবে ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছেব। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড দেয়ার এই সিদ্ধান্ত হয়েছে।

Responsive Ad Banner

অন্তর্বর্তী ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৪৯ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com