ব্রেকিং >>
ব্রেকিং >>

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

  |   সোমবার, ২১ জুন ২০২১ | 513 বার পঠিত | প্রিন্ট

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজার২৪ ডেস্ক : ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড।

আজ সোমবার (২১ জুন) অনুষ্ঠিত বোর্ডসভায় ব্যাংকটির সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এ ঘোষণা দেয়া হয়।

Responsive Ad Banner

রূপালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট সকাল ১১ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৩৯ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একক ও সমন্বিত ইপিএস ছিল যথাক্রমে- ১ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড) ও ১ টাকা ৩৮ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৩৫ পিএম | সোমবার, ২১ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com