বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | 408 বার পঠিত | প্রিন্ট

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড।

কোম্পানিটি ১:১৭ হিসেবে শেয়ারহোল্ডারদের এই শেয়ার দেবে। অর্থাৎ প্রতি ১৭ টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাওয়া যাবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১৩৬৬ টাকা প্রিমিয়াম নেবে। প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের দাম পড়বে ১৩৭৬ টাকা। কোম্পানিটি এই প্রক্রিয়ায় ২৭ লাখ ২৮ হাজার ১১১টি শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।

এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার লক্ষ্যে কোম্পানিটি আগামী ১০ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যর অনুমতি চেয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে। তাদের অনুমতি সাপেক্ষে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com