শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাইট শেয়ারের মূল্য কমানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | 498 বার পঠিত | প্রিন্ট

রাইট শেয়ারের মূল্য কমানোর সিদ্ধান্ত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে।

Responsive Ad Banner

২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এর আগে কোম্পানিটি প্রতিটি শেয়ারে ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা নির্ধারণ করে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল।

রাইট শেয়ার ইস্যু বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ৫ ফেব্রুয়ারি এই ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি সহযোগি কোম্পানিতে বিনিয়োগ, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে বিনিয়োগ এবং মেয়াদী ঋণ পরিশোধে এই উত্তোলিত অর্থ ব্যবহার করবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com