ব্রেকিং >>
ব্রেকিং >>

মোস্তফা মেটালের কিউআইও শেয়ার বিও হিসাবে জমা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | 361 বার পঠিত | প্রিন্ট

মোস্তফা মেটালের কিউআইও শেয়ার বিও হিসাবে জমা
Responsive Ad Banner

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ জম হয়েছে। আজ (১২ অক্টোবর) আবেদনকারীদের মধ্যে বরাদ্দ পাওয়ার শেয়ার বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ করা হয়। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ জুন বিএসইসির ৭৮০তম সভায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।

Responsive Ad Banner

কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলন করবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৯০ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে তালিকাভুক্ত সিকিউরিটিজে যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টর (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট)এর বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব সে সকল ইন্ডিভিজ্যুয়াল ইনভেস্টর কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, এটি কোনো পাবলিক অফার নয়, বাংলাদেশে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য কমিশন কর্তৃক অনুমোদিত কোয়ালিফাইড ইনভেস্টর অফার। (কিউআইও)।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪১ এএম | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com