ব্রেকিং >>
ব্রেকিং >>

মূলধন বাড়াবে ও বন্ড ইস্যু করবে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ নভেম্বর ২০২১ | 396 বার পঠিত | প্রিন্ট

মূলধন বাড়াবে ও বন্ড ইস্যু করবে আলিফ ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

অনুমোদিত মূলধন বাড়ানো ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ১ ৫০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা পরযন্ত অনুমোদিত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে মূলধন বাড়াতে পারবে।

অন্যদিকে কোম্পানিটি বিশেষ ব্যবসার জন্য ৩০০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি জমি ও মেশিনারিজ কিনবে। এছাড়া কারখানা পুননির্মাণের কাজ করবে।

প্রতিটি বন্ডের মূল্য ১ লাখ টাকা ধরা হয়েছে। বন্ডটি বছর শেষে ৭ থেকে ১০ শতাংশ নগদ ও বোনাস লভ্যাংশ দেবে। বন্ডটি ম্যাচুরিটি হবে ৬ বছরে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৮ পিএম | বুধবার, ১০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com