নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | 308 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্তমার্কেন্টাইল ব্যাংক পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ১২ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ৮৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মে।
শেয়ারবাজার২৪
Posted ১১:১৭ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.