শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | 260 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির মোট ৩৫ কোটি ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- ন্যাশনাল ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, সানলাইফ ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্সুরেন্স, বেক্সিমকো এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকা, বেক্সিমকোর ২ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ১ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com