শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | 11 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯৫ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন (GP)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ২৬৫ টাকা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৯ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৪৭১ টাকা ৪০ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (NBL) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৫ টাকা ৩০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (PADMAOIL)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ১৭৮ টাকা ৯০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ৪৮৪ টাকা ৯০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৬৩ টাকা।

সপ্তম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৮৫ টাকা।

অষ্টম স্থানে রয়েছে এমএল ডাইং লিমিটেড (MLDYEING)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৮ টাকা ৫০ পয়সা।

নবম অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CENTRALINS)। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ৪২ টাকা ৭০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com