বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইসের চেয়ে কম দরে শেয়ার বিক্রির অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | 300 বার পঠিত | প্রিন্ট

ফ্লোর প্রাইসের চেয়ে কম দরে শেয়ার বিক্রির অনুমতি
Responsive Ad Banner

ফ্লোর প্রাইসের চেয়ে কম দরে শেয়ার বিক্রির অনুমতি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ব্লক মার্কেটে ফ্লোর প্রাইস থেকে ১০ শতাংশ কমে শেয়ার লেনদেন করতে পারবে বিনিয়োগকারীরা। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আরও দেখুন :  আজকের ডিএসই৩০ সূচকের লেনদেন চিত্র

Responsive Ad Banner

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশকে (সিডিবিএল) নির্দেশ দেয় যে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে এক্সচেঞ্জগুলো ব্লক মার্কেটে গ্রাহকদের ক্ষেত্রে বর্তমানে সার্কিট ব্রেকার সিস্টেম ও ফ্লোর প্রাইস থেকে ১০ শতাংশ পর্যন্ত কম দামে শেয়ার লেনদেন করার অনুমতি দিতে পারবে। এক্ষেত্রে আগের দিনে পাবলিক বা স্পট মার্কেটে লেনদেন শেষে শেয়ারের সর্বশেষ দর থেকে ১০ শতাংশ পর্যন্ত কম দামে শেয়ার বিক্রি করা যাবে।

এছাড়া কমিশনের ২০১৯ সালে ১৪ নভেম্বর এ জারি করা আদেশের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে৷ এ বিষয়টি অবিলম্বে কার্যকর হবে৷

আরও পড়ুন : সূচকের পতনে লেনদেন কমেছে

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : স্টক ডিভিডেন্ড অনুমোদনের নীতিমালা পরিবর্তন

আরও পড়ুন : ৬৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন :  ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com