পুঁজিবাজারে আসছে একই দিনে শেয়ার কেনাবেচা, অনুমোদন দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | 109 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারে আসছে একই দিনে শেয়ার কেনাবেচা, অনুমোদন দিল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তারল্য সংকট নিরসন ও লেনদেনে গতিশীলতা বাড়াতে বহুল প্রতীক্ষিত ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’—একই দিনে শেয়ার কেনাবেচার সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে দেশের স্টক এক্সচেঞ্জদ্বয়কে সম্মতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য ব্যবস্থা প্রস্তুত হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই এ সুবিধা চালু করা যাবে।

উল্লেখ্য, ইন্ট্রাডে ট্রেডিং চালু হলে বিনিয়োগকারীরা একই কার্যদিবসে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন, যা বাজারের তারল্য বাড়াতে এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৬:১৪ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com