নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NITOLINS) ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রৈ এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট করা হয়েছে ১০ মে ২০২৬।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৩১ টাকা ৩৩ পয়সা।
অন্যদিকে, আলোচ্য বছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.২৮ টাকা, যা আগের বছরে ছিল ০.২২ টাকা।
সার্বিকভাবে, কোম্পানিটির ইপিএস ও এনএভিতে সামান্য হ্রাস পেলেও পরিচালন নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
Posted ২:১৩ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan