বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

তিন কোম্পানির শেয়ারদরের অস্বাভাবিক উত্থানে ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানির শেয়ারদরের অস্বাভাবিক উত্থানে ডিএসইর সতর্কতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর স্বাভাবিকের তুলনায় দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সতর্কবার্তা পাওয়া কোম্পানিগুলো হলো— আজিজ পাইপস, আনলিমা ইয়ার্ন এবং রিজেন্ট টেক্সটাইল।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, আজিজ পাইপস ও আনলিমা ইয়ার্নের শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির বিষয়ে গত ১৭ জুন এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ারমূল্য বৃদ্ধির কারণ জানতে ৩ জুন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই। জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই, যার কারণে শেয়ারদরের এ ধরনের উল্লম্ফন ঘটতে পারে।

বাজার সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় দেখা যায়, রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর গত ১৯ মে ছিল ৪ টাকা ৪০ পয়সা। পরবর্তীতে ৩ জুন লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ৬ টাকা ৬০ পয়সায়। ফলে মাত্র ৭ কার্যদিবসে শেয়ারটির মূল্য ২ টাকা ২০ পয়সা বা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একইভাবে, আনলিমা ইয়ার্নের শেয়ারদর ১ জুন ছিল ২৫ টাকা ৭০ পয়সা। ১৭ জুন লেনদেন শেষে তা বেড়ে ৩৪ টাকা ৩০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ১২ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর ৮ টাকা ৬০ পয়সা বা প্রায় ৩৩ দশমিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, আজিজ পাইপসের শেয়ারদর ২০ মে ছিল ৫৮ টাকা। ১৭ জুন লেনদেন শেষে এর মূল্য দাঁড়ায় ৭৮ টাকা ৭০ পয়সায়। ফলে ১৬ কার্যদিবসে শেয়ারটির দর ২০ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের অস্তিত্ব অস্বীকার করা হলেও শেয়ারদরের এমন অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন থেকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com