নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | 332 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১২৬ টাকা ৩৬ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
শেয়ারবাজার২৪
Posted ১১:২৫ এএম | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.