ডিভিডেন্ড ঘোষণা করেছে মাইডাস ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১ | 584 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা করেছে মাইডাস ফাইন্যান্স
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ স্টকসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা।
৩১ মার্চ ২০২১ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী আগামী ২০ সেপ্টেম্বর এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৬ এএম | মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com