ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ | 297 বার পঠিত | প্রিন্ট

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক
Responsive Ad Banner

ডিজিটাল ব্যাংকে জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক। শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ঢাকা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা ব্যাংকের পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

Responsive Ad Banner

জানা যায়, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে “সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি।” এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ঢাকা ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:০০ পিএম | বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com