বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর সাপ্তাহিক গেইনারে আধিপত্য ধরে রেখেছে ‘এ’ ক্যাটাগির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | 262 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক গেইনারে আধিপত্য ধরে রেখেছে ‘এ’ ক্যাটাগির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০- ১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় আধিপত্য ধরে রেখেছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে বিডি মনুস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৩৫.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ টাকা ৮০ পয়সায়। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার।

Responsive Ad Banner

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেয়ার দর ৩০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকার।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ২৬.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫১ টাকা ৩০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা সিএনজির ২২.৬০ শতাংশ, আফতাব অটো মোবাইলসের ১৮.৬২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৭.০৫ শতাংশ, মুন্নু সিরামিকের ১৫.৭৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৫.৪৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ১৪.৮১ শতাংশ এবং এপেক্স ফুডসের ১৩.৭৫ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com