রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | 242 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২০ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকসের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬ টাকায় লেনদেন হয়েছে।

১২ কাটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১২ কোটি ১৮ লাখ ৩৮ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৮ কোটি ৩১ লাখ ৫৪ হাজার টাকা, ফু-ওয়াং ফুডসের ৭ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার টাকা এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৭ কোটি ৫৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com