রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

অপারেটিং ব্যয় কমে হাক্কানি পাল্পের আর্থিক সূচকে ইতিবাচক প্রবণতা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

অপারেটিং ব্যয় কমে হাক্কানি পাল্পের আর্থিক সূচকে ইতিবাচক প্রবণতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড (HAKKANIPUL) ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কোম্পানির মুনাফা ও নগদ প্রবাহে উন্নতির চিত্র দেখা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.০৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৩ টাকা। এছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে ইপিএস হয়েছে ০.৩১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.২৮ টাকা।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানির পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে হয়েছে ৪.৫৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৭৮ টাকা।

আর্থিক অবস্থার সূচক হিসেবে পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (NAV) ২০২৬ সালের ৩১ মার্চে দাঁড়িয়েছে ২৪.৩২ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ২৪.২৪ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি একই সময়ে বেড়ে হয়েছে ১২.২৯ টাকা, যা আগের সময়ে ছিল ১১.৯২ টাকা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রয় ব্যয় কমানো এবং সামগ্রিক খরচ দক্ষতা বৃদ্ধির কারণে ইপিএস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অপারেটিং ব্যয় হ্রাস পাওয়ায় পরিচালন নগদ প্রবাহেও ইতিবাচক উন্নতি লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com