রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসে মুনাফা কমলেও এনওসিএফ বেড়েছে শমরিতা হাসপাতালের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

৯ মাসে মুনাফা কমলেও এনওসিএফ বেড়েছে শমরিতা হাসপাতালের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ কোটি ৫৯ লাখ টাকা।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৭৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৯০ টাকা।

তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৬) বিবেচনায় কোম্পানিটি ১ কোটি ৩৭ লাখ টাকা লোকসান করেছে, যেখানে আগের বছরের একই সময়ে ৬ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা হয়েছিল। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০.৩০ টাকা আয়।

অন্যদিকে, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৯২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৫৩ টাকা। তবে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) এনওসিএফপিএস ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ০.০৩ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ০.০৩ টাকা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৬৭ পয়সা, যা ৩০ জুন, ২০২৫ তারিখে ছিল ৪৮ টাকা ৩৯ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com