ব্রেকিং >>
ব্রেকিং >>

হেইডেলবার্গ সিমেন্টের আয় ঘুরে লোকসান, তবে নগদ প্রবাহে উন্নতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | 51 বার পঠিত | প্রিন্ট

হেইডেলবার্গ সিমেন্টের আয় ঘুরে লোকসান, তবে নগদ প্রবাহে উন্নতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (HEIDELBCEM) ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে চলে গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ০.৮৮ টাকা, যা আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩.৪৮ টাকা।

Responsive Ad Banner

অন্যদিকে, পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বেড়ে হয়েছে ৭.৪৯ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল নেতিবাচক ২.৯৭ টাকা।

আর্থিক অবস্থার সূচক হিসেবে নেট অ্যাসেট ভ্যালু (NAV) অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৭৩.০৪ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৭৩.৯২ টাকা।

কোম্পানি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট লোকসান হওয়ায় শেয়ারপ্রতি এনএভি কিছুটা কমে গেছে।

Facebook Comments Box

Posted ১২:৩৯ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com