রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিনিয়োগ আয় বাড়ায় সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগ আয় বাড়ায় সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CITYGENINS) ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কোম্পানির আয় ও আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.১০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৯০ টাকা।

Responsive Ad Banner

এ সময় পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে হয়েছে ১.৩০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.১৬ টাকা।

আর্থিক অবস্থার সূচক নেট অ্যাসেট ভ্যালু (NAV) অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২৪.৫২ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৩.২৪ টাকা।

কোম্পানি জানিয়েছে, বিনিয়োগ ও অন্যান্য আয় বৃদ্ধি পাওয়ায় আলোচিত সময়ে ইপিএস বেড়েছে। একই সঙ্গে এজেন্সি কমিশন ও ব্যবস্থাপনা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নগদ প্রবাহে উন্নতি হয়েছে।

এছাড়া, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (FDR) এবং বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগ বৃদ্ধির কারণে কোম্পানির নেট সম্পদ মূল্য (NAV) বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com