ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ জুলাই ২০২৩ | 539 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১২ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

আগের কার্যদিবস মঙ্গলবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ক্লোজিং দর ছিল ১১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ২০। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৯.৮২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৯.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৮.৭৩ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৬.৪৩ শতাংশ, ফাইন ফুডসের ৬.৩৯ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৭২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৭ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com