বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | 190 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৪ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিলিভার কনজুমার লিমিটেডের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল এ কোম্পানির ক্লোজিং দর ছিল ৩ হাজার ২২০ টাকা ২০ পয়সা।

আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২ হাজার ০১ টাকা ৫০ পয়সা।

অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর এক হাজার ১৯৮ টাকা ৭০ পয়সা বা ৩৭.৪৫ শতাংশ কমেছে।

আজ দর পতন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮.৮৬ শতাংশ।

আজ ডিএসইর দরপতন তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইনটেক অনলাইন। এদিন কোম্পানিটির দর কমেছে ৬.৮৭ শতাংশ।

৫.০৭ শতাংশ দর কমে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে মেঘনা পেট।

আজ ডিএসইর দরপতন তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে শ্যামপুর সুগার লিমিটেড। এদিন কোম্পানিটির দর কমেছে ৫.০২ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ক্যাপিটালের ৪.৭০, এডিএন টেলিকমের ৪.৩০, ওরিয়ন ইনফিউশনের ৪.০০, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩.৭১ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬২ শতাংশ দর কমেছে।

উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টির দর বেড়েছে, ৭৪ টির দর কমেছে, ২০৩ টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭০ কোটি ২০ লাখ টাকার বা ১২ শতাংশ।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com