কারণ ছাড়াই বাড়ছে ইনডেক্স অ্যাগ্রোর দর

  |   সোমবার, ১৪ জুন ২০২১ | 404 বার পঠিত | প্রিন্ট

কারণ ছাড়াই বাড়ছে ইনডেক্স অ্যাগ্রোর দর
Responsive Ad Banner

শেয়ারবাজার২৪ ডেস্ক : কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, , সম্প্রতি ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৩ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৬ জুন ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর ছিল ৮৩ টাকা ২০ পয়সা। ১৩ জুন কোম্পানিটির শেয়ার দর ১১০ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৬ পিএম | সোমবার, ১৪ জুন ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com