নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | 614 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিবিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৩ টাকা পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ টাকা ২২ পয়সা।
আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
শেয়ারবাজার২৪
Posted ৭:১৯ পিএম | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.