মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ মে ২০২২ | 305 বার পঠিত | প্রিন্ট

ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা।

Responsive Ad Banner

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩১ পয়সা।

আগামী ২৯ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

এদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৬১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মে ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com