নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (এপ্রিল-জুন ২০২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৬২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩০ টাকা ১৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ ছিল ঋণাত্মক ২৩ টাকা ৫৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ৯৪ টাকা ৬১ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, বিক্রি কমে যাওয়ার (ডিগ্রোথ) পাশাপাশি আগের বছরের একই সময়ে ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি-সংক্রান্ত দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন (ওয়ান-অফ) মুনাফা স্বীকৃত হওয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে।
এছাড়া, নিট মুনাফা কম হলেও আগের অর্থবছরে ইউস্যান্স পেয়েবল অ্যাট সাইট (ইউপিএএস) এলসি-এর অধিকাংশ দায় পরিশোধ সম্পন্ন হওয়ায় পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের বহিঃপ্রবাহ কমেছে। এর ফলে বছরওয়ারি ভিত্তিতে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ২০২৫ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা ও সংশ্লিষ্ট সময়ে তা পরিশোধের কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Posted ১০:৩৪ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.