ব্রেকিং >>
ব্রেকিং >>

ইউসিবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

ইউসিবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ১৬ টাকা ৪২ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৩৩ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ২৫ টাকা ৭৪ পয়সা।

ব্যাংকটির মতে, সহযোগী প্রতিষ্ঠানগুলোর উন্নত আর্থিক পারফরম্যান্সের কারণে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। তবে একক (সলো) আর্থিক অবস্থানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

এছাড়া, আমানত প্রবৃদ্ধির তুলনায় ঋণ বিতরণ এবং বিনিয়োগের পরিমাণ বেশি হওয়ায় চলতি সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

Facebook Comments Box

Posted ১০:৪৩ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

sharebazar24 |

.

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com