ব্রেকিং >>
ব্রেকিং >>

আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩ | 525 বার পঠিত | প্রিন্ট

আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

আজ (২১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ২:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

অর্থাৎ বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে।

রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে।

রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেম আপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

রাইট শেয়ার ইস্যুর এই সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তা উত্থাপন করা হবে।

শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরা নেটওয়ার্কস।

বিএসইসির অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

’এ’ ক্যাটাগরির কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৬১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা।

বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১০০ কোটি ৪২ লাখ টাকা।

এ কোম্পানির ৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৬০৮টি শেয়ারের মধ্যে ৩৩.০৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪৪.৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়েগকারীদের কাছে রয়েছে।

উল্লেখ্য, তালিকাভুকক্তির পর থেকেই কোম্পানিটি ডিভিডেন্ড দিয়ে আসছে। এর মধ্যে ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ, ২০১৯ সালে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক, ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ এবং ২০২১ ও ২০২২ সালে প্রতিবছর ৫ শতাংশ ক্যাশ এব ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

আজ ২১ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com