ব্রেকিং >>
ব্রেকিং >>

আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজকে জরিমানার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | 198 বার পঠিত | প্রিন্ট

আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজকে জরিমানার
Responsive Ad Banner

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিকিউরিটিজ দুইটি হলো: প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।

Responsive Ad Banner

রোববার (১০ নভেম্বর) বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে। এর কারণে প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে।

এ ধরণের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com