ব্রেকিং >>
ব্রেকিং >>

অস্বাভাবিক হারে দর বাড়ায় শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | 215 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক হারে দর বাড়ায় শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইলের শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানীর শেয়ার দাম বৃদ্ধির কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ।

Responsive Ad Banner

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৫ সেপ্টেম্বর রহিম টেক্সটাইলের শেয়ার দাম ছিল ১১৯ টাকা ২০ পয়সায়। যা ২৪ সেপ্টেম্বর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ১৬০ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৭ পিএম | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com