ব্রেকিং >>
ব্রেকিং >>

স্থিতিশীল আউটলুকসহ শীর্ষ রেটিং ধরে রেখেছে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬ | 73 বার পঠিত | প্রিন্ট

স্থিতিশীল আউটলুকসহ শীর্ষ রেটিং ধরে রেখেছে দুই কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ক্রেডিট রেটিং পুনর্বহাল করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

Responsive Ad Banner

ক্র্যাব জানিয়েছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি সার্ভেইলেন্স রেটিং ‘এএএ’ বহাল রাখা হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণের ক্ষেত্রে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

বাটা সু কোম্পানি (বাংলাদেশ)

অন্যদিকে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং বহাল রেখেছে ক্র্যাব। পাশাপাশি কোম্পানিটির আউটলুকও স্থিতিশীল রাখা হয়েছে।

এ রেটিং নির্ধারণে ২০২৩, ২০২৪ ও ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ‘এএএ’ রেটিং একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্রেডিট মান নির্দেশ করে, যা বিনিয়োগকারীদের জন্য আস্থার প্রতীক। দুটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানই শীর্ষ রেটিং ধরে রাখতে পারায় তাদের আর্থিক স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা পুনরায় নিশ্চিত হলো।

Facebook Comments Box

Posted ১২:৪৯ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com