শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক দর বৃদ্ধিতে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 95 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক দর বৃদ্ধিতে ডিএসইর সতর্কবার্তা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে গত ৬ মে সিকদার ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ২০ টাকা ৯০ পয়সা। তবে ৬ মে লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৩১ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা ৮০ পয়সা বা প্রায় ৫৭ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com