ব্রেকিং >>
ব্রেকিং >>

বীকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | 363 বার পঠিত | প্রিন্ট

বীকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৬৫ টাকা আয় হয়েছিল।

Responsive Ad Banner

এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৩৯ পিএম | রবিবার, ২৮ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com