নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ নভেম্বর ২০২১ | 268 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (০৮ নভেম্বর) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানির ৯৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- লাফার্জ হোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, সিএনএ টেক্সটাইল, ডেল্ট লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, ইসলামি ব্যাংক, লাভেলো, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, নাহি অ্যালমিনিয়াম, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, এনআরবিসি ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, আরডি ফুড, রেনেটা, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ১ কোটি ২২ লাখ ২৯ হাজার ২১৭ টাকার শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৯৭ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ১২ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ফার্মার ২৫ কোটি ৬ লাখ ৭ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ২২ কোটি ৪১ লাখ টাকার, চতুর্থ সর্বোচ্চ স্কয়ার ফার্মার ১২ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে – আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকোর ১৩ লাখ ৬৫ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ৩২ লাখ ৮০ হাজার টাকার, ডেল্ট লাইফ ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৩৯ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৭ লাখ ৬০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৯০ লাখ ৩৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৪ লাখ ১ হাজার টাকার, গোল্ডেন সনের ৭ লাখ ৫৫ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৬ লাখ ৭১ হাজার টাকার, ইসলামি ব্যাংকের ২ কোটি ৭০ লাখ টাকার, লাভেলোর ২৭ লাখ ৯৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৩২ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৭৭ হাজার টাকার, নাহি অ্যালমিনিয়ামের ২৬ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ২১ লাখ ৯ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩৮ লাখ ৭০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৮ লাখ ৯৪ হাজার টাকার, আরডি ফুডের ১০ লাখ ৩০ হাজার টাকার, রেনেটার ২ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার, রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ২২ লাখ ৭২ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লাখ ৬৫ হাজার টাকার, স্যালভো কেমিক্যালের ১ কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকার, সোনালী পেপারের ৮ লাখ ৮০ হাজার টাকার এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৮০ হাজার টাকার হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.